Q2Ans BD-তে আপনাকে আন্তরিক স্বাগতম! আমাদের এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য হলো জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং সঠিক তথ্য খুঁজে পেতে সাহায্য করা। সাইটের পরিবেশ সুন্দর ও স্প্যামমুক্ত রাখতে সবাইকে নিচের নিয়মগুলো মেনে চলার অনুরোধ করা হচ্ছে.
১. শিরোনাম (Title): প্রশ্নের শিরোনাম অবশ্যই ছোট, স্পষ্ট এবং নির্দিষ্ট হতে হবে। শিরোনামে অপ্রয়োজনীয় বড় হাতের অক্ষর (CAPS LOCK) ব্যবহার করবেন না।
.২ নিজের প্রশ্নের উত্তর: আপনি নিজে যে প্রশ্ন করবেন, তার উত্তর নিজে দেওয়ার সুযোগ নেই। তাই সঠিক উত্তর জানা থাকলে প্রশ্নের বিবরণ অংশেই তা বিস্তারিত লিখে দিন।
৩. ট্যাগ ও ক্যাটাগরি: আপনার প্রশ্নের সাথে সম্পর্কিত সঠিক ক্যাটাগরি এবং ট্যাগ (Tags) নির্বাচন করুন। এতে অন্যরা সহজে আপনার প্রশ্নটি খুঁজে পাবে।
উত্তর দেওয়ার নিয়মাবলী:
১. সঠিক ও বিস্তারিত উত্তর: কেউ প্রশ্ন করলে তার সঠিক এবং পূর্ণাঙ্গ উত্তর দেওয়ার চেষ্টা করুন। শুধু হ্যাঁ/না বা "জানি না" লেখা উত্তর দেবেন না।
২. ভদ্রতা: উত্তর দেওয়ার সময় অবশ্যই ভদ্র ও শালীন ভাষা ব্যবহার করুন। কোনো ব্যক্তিগত আক্রমণ, গালিগালাজ বা রাজনৈতিক বিতর্ক এখানে নিষিদ্ধ।
৩. স্প্যাম নয়: অন্যের প্রশ্নের উত্তরে অপ্রয়োজনীয় লিংক, বিজ্ঞাপন বা স্প্যাম করবেন না।
৪. সেরা উত্তর: প্রশ্নকারী চাইলে তার পছন্দমতো সবচেয়ে ভালো উত্তরটিকে 'সেরা উত্তর' (Best Answer) হিসেবে সিলেক্ট করতে পারবে।
সাধারণ নিয়মাবলী:
· একই প্রশ্ন বারবার করা, ফেক অ্যাকাউন্ট তৈরি করা বা ক্ষতিকর কোনো লিংক শেয়ার করা সম্পূর্ণ নিষিদ্ধ।
· প্রশ্ন বা উত্তর পোস্ট করার পর সেটি সরাসরি সাইটে প্রকাশিত হবে না। আমাদের অ্যাডমিন বা মডারেটর টিম চেক করে অনুমোদন (Approve) করলে তবে তা সাইটে সবার দেখার জন্য প্রকাশিত হবে।
সঠিক তথ্য দিয়ে এই কমিউনিটি গড়ে তুলতে আমাদের সহযোগিতা করুন। আপনার জ্ঞানই পারে অন্য কারো সমস্যার সমাধান করতে! ধন্যবাদ।