প্রিয় Q2ans BD পরিবার, আসসালামু আলাইকুম।
আমাদের সাইটে গত ২১ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত ৫ দিনব্যাপী "পয়েন্ট ইভেন্ট ও মডারেটর নির্বাচন" সফলভাবে সম্পন্ন হয়েছে। এই ইভেন্টে আপনারা সবাই যেভাবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন এবং মানসম্মত প্রশ্ন ও উত্তর দিয়েছেন, তার জন্য আমরা সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।
ইভেন্টের পয়েন্ট এবং সামগ্রিক পারফরম্যান্স যাচাই করে আমাদের এই ইভেন্টের বিজয়ী মডারেটর নির্বাচিত হয়েছেন।
নতুন মডারেটর হিসেবে নির্বাচিত হয়েছেন:
(Tonmoy)
আমরা তাকে Q2ans BD পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি! ইভেন্টে তার ধারাবাহিক সক্রিয়তা, সঠিক উত্তর এবং সাইটের নিয়ম মেনে চলার কারণেই তাকে এই দায়িত্ব দেওয়া হলো।
মডারেটর হিসেবে তার দায়িত্বসমূহ:
১. নতুন সদস্যদের করা প্রশ্ন ও উত্তর যাচাই করে দ্রুত Approve করা।
২. সাইটের পরিবেশ সুন্দর রাখা এবং স্প্যাম বা ভুল পোস্ট ডিলিট করা।
৩. যেকোনো সদস্যের সমস্যায় পাশে দাঁড়ানো ও সমাধান দেওয়া।
৪. প্রয়োজনীয় নোটিশ বা আপডেট সবার মাঝে পৌঁছে দেওয়া।
যারা এবার নির্বাচিত হতে পারেননি:
হতাশ হওয়ার কিছু নেই! আমাদের এই ধরনের ইভেন্ট ভবিষ্যতেও চলতে থাকবে। আপনি নিয়মিত সাইটে সক্রিয় থাকুন, মানসম্মত উত্তর দিন এবং পয়েন্ট অর্জন করুন। আগামী দিনে আপনিও এই সুযোগ পেতে পারেন।
সবার প্রতি রইলো অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা।
ধন্যবাদ।